1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - sylhetersangram
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| রাত ১২:০৬|
Title :
চোরমুক্ত নিরাপদ এলাকা চাই: বৃহত্তর কুর্শীতে মানববন্ধনে এলাকাবাসীর দাবি দোয়ারাবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার মাদক ও অপরাধের কবলে দিরাই: অতিষ্ঠ জনজীবন, প্রতিকারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা জোহানেসবার্গে ঈদ ফ্যামিলি উৎসবঃ কমিউনিটির মিলনমেলা এথেন্সে বর্ণাঢ্য আয়োজনে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে শেখ গোলাপ মিয়ার প্রশ্ন সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে অমানবিক আচরণ ও নার্সের ঔদ্ধত্য ছাতকে ওমানপ্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সুনামগঞ্জে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হওয়া মাহবুব হোসেন হিমেলের জামিন মঞ্জুর প্রবাসী বিএনপি নেতার মায়ের করুণ মৃত্যু : সুনামগঞ্জের ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

দোয়ারাবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬,
  • 21 Time View

 

স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আবু সালেহীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শাখাওয়াত ইসলাম এবং ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির অফিসার মাহমুদুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে সকল মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সুলভ চিকিৎসা সেবা প্রদান সম্ভব। পাশাপাশি স্বাস্থ্যখাতে সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা প্রদান করে স্পেস টু লিড প্রজেক্ট এবং পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)। বক্তারা এ ধরনের উদ্যোগকে দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম