1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মাদক ও অপরাধের কবলে দিরাই: অতিষ্ঠ জনজীবন, প্রতিকারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:০২|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

মাদক ও অপরাধের কবলে দিরাই: অতিষ্ঠ জনজীবন, প্রতিকারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬,
  • 149 Time View

পাবেল হাসান, দিরাই থেকে

 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মাদকাসক্তি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সুদের কারবারসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে জনজীবনে চরম অস্বস্তি নেমে এসেছে। ইয়াবা, গাঁজা ও মদ্যপানের মতো মরণনেশায় আসক্ত হয়ে পড়ছে এলাকার তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ। এসব অপকর্মের প্রভাবে এলাকায় চুরি ও উশৃঙ্খলতা বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জগদল ইউনিয়ন ও দিরাই পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার এখন ভয়াবহ রূপ নিয়েছে। নেশার টাকার জন্য মাদকাসক্তরা পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং ছোটখাটো চুরিতে লিপ্ত হচ্ছে। বিশেষ করে প্রবাসীদের পরিবার ও সচেতন নাগরিকরা এই পরিস্থিতির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ উঠেছে, এলাকার কিছু প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

 

এলাকাবাসীর মতে, অপরাধীর কোনো দল বা সুনির্দিষ্ট পরিচয় নেই; তার একমাত্র পরিচয় সে ‘অপরাধী’। যারা এই সমাজবিরোধীদের প্রশ্রয় দিচ্ছে, তারাও সমান অপরাধী। এই সামাজিক অবক্ষয় রোধে এখন ‘সামাজিক বয়কট’ এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

ভুক্তভোগী অনেক পরিবারের সদস্য জানান, ভালো পরিবারের সন্তানরাও আজ এই মরণনেশার কবলে পড়ে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। একই সাথে এলাকায় সুদের কারবারিদের দৌরাত্ম্যে অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার সর্বস্বান্ত হচ্ছে।

 

এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় স্থানীয় সচেতন মহল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা যেকোনো অপরাধীকে দেখা মাত্রই আইনের হাতে সোপর্দ করার এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

উদ্ভূত পরিস্থিতিতে দিরাই থানা পুলিশ এবং দায়িত্বরত সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম