1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো নেতাকর্মী - sylhetersangram
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১২:৩২|
Title :
ত্যাগী ও রাজপথের নেতাদের মূল্যায়ন করেই কৃষক দলের কমিটি গঠন করতে হবে: জালাল উদ্দীন ফারুকী জনগণের দোরগোড়ায় অবিরাম ছুটে চলছেন পাটলী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মতিন: ভোটারদের ব্যাপক সমর্থন- ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো নেতাকর্মী দোয়ারাবাজার উপজেলার সীমান্ত হত্যা,পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ চার আরোহীর ভারতে গমন নিয়ে অস্পষ্টতা শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাঁচ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকরা ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা নিয়ে দ্বন্দ্ব, উত্তেজনা চরমে মুফতি মনিরকে নিয়ে বিরোধ সীমানাপ্রাচীর নেই, নোংরা পরিবেশ ও বিবর্ণ দেয়াল; বিদ্যালয়ের দৃষ্টিনন্দন পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো নেতাকর্মী

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬,
  • 34 Time View

আব্দুর রাজ্জাক আশিক
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনটে শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ধুনট উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ধুনট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আসা হাজারো নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম