
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ ছাতক উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক, ছাতক টেকনিক্যাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও ছাতক উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক এম সাইফউদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হযরত ইব্রাহিম (আ.) এর ত্যাগের আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে।”
তিনি আরও বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত শান্তি নিহিত। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের অঙ্গীকার।”
এম সাইফ উদ্দিন দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুখ-শান্তি কামনা করে বলেন, “সকল ভেদাভেদ ভুলে আমরা যেন সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।”
তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন এবং সবাইকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানান।