1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য - sylhetersangram
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:১৯|
Title :
রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪ মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

Nadir Ahmed
  • Update Time : মঙ্গলবার, মে ২৬, ২০২৬,
  • 235 Time View

শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে শাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ড. মোঃ খায়রুল ইসলাম।

 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে তিনি শাহপরান হলের ডাইনিংয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে বসে দুপুরের খাবার খান এবং তাদের খোঁজখবর নেন।

 

এসময় উপাচার্য হলের খাবারের মান উন্নত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর নির্দেশ দেন। ডাইনিংয়ের বাবুর্চি ও সংশ্লিষ্ট কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করতে হবে। এই বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

 

খাবার টেবিলে শিক্ষার্থীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক মুক্ত আলোচনায় মেতে ওঠেন উপাচার্য । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্নেহসুলভ কণ্ঠে বলেন, তোমরা সবসময় শিক্ষকদের কথা শুনবে ও তাঁদের পরামর্শ মেনে চলবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রশাসনের ভালো কাজের পেছনে তোমাদের প্রশংসা ও সমর্থন চাই। তোমাদের এই উৎসাহ আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

 

শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনে উপাচার্য বলেন, আমি আন্তরিকভাবে চেষ্টা করছি তোমাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। তবে দীর্ঘদিনের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে সমাধান করতে আমাকে সময় দিতে হবে। শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে তিনি ঘোষণা দেন, চলতি ছুটির পরপরই আমি প্রতিটি হলের শিক্ষার্থীদের সাথে আলাদাভাবে আলোচনায় বসবো এবং তোমাদের সব সমস্যার কথা সরাসরি শুনবো।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ মিসবাহ উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম