1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পানি নিষ্কাশনের পথ বন্ধ স্লাব না থাকায় ডাস্টবিনে পরিনত ড্রেইন - sylhetersangram
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ২:১০|
Title :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ¨দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিজস্ব অর্থায়নে কালারচরের বেহাল রাস্তা সংস্কার করলেন সাদ্দাম, স্বস্তিতে এলাকাবাসী মানুষের কল্যাণে এগিয়ে আসি, নিজ নিজ অবস্থান থেকে সমাজ বদলাই। মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম প্রকাশ মধুখালীতে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ হারপিক পানের ৪৩ দিনপর কিশোরীর মৃত্যু আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন। ময়মনসিংহে স্ত্রীর সাথে জামায়াত নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল, পদ স্থগিত মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষায় ত্রিশালে কমিটি, নেতৃত্বে শাহাবুল-কায়েকোবাদ জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ

পানি নিষ্কাশনের পথ বন্ধ স্লাব না থাকায় ডাস্টবিনে পরিনত ড্রেইন

স্টাফ রিপোর্টে শফিকুল বারি
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 361 Time View

 

সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ চলছে । অনেক এলাকায় ড্রেনের উপর স্ল্যাব না থাকায় এগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

দীর্ঘদিন ধরে ড্রেনগুলো সংস্কারের কোন উদ্যোগ ছিল না, কিন্তু বর্তমানে পৌর প্রশাসক শহরের প্রতিটা ওয়ার্ডে ড্রেইনের উন্নয়ন মূলক কাজ সহ ড্রেন গুলো সংস্কার করছেন, কিন্তু পূর্ব তেঘরিয়ায় পুরনো ড্রেইনের সংস্কার কাজে কোন অগ্রগতি নেই, তাই  অবস্থা আরও বেহাল হচ্ছে।

এতে জনদুর্ভোগ বেড়েছে। পৌরশহরের ৭ নং ওয়ার্ডবাসী দ্রুত ড্রেনগুলো সংস্কার ও পরিষ্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে গত কয়েক দিন ধরে,  পৌর শহরের ৭নং ওয়ার্ডের,আমপারা,লম্বা হাঠি,মাঝের হাঠি,মড়লহাঠি, সহ, বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্থানে ড্রেনের স্ল্যাব নেই। ময়লা-আবর্জনায় অনেক ড্রেন ভরাট হয়ে গেছে। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। অনেক স্থানে ড্রেনগুলো ময়লার ও আবর্জনার  ভাগাড়ে পরিণত হয়েছে। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।

এগুলো আবার মশা-মাছির ‘নিরাপদ’ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা থাকলেও তা পর্যাপ্ত সংস্কার কাজ হচ্ছে। আবার কোনও কোনও এলাকায় ড্রেইন গুলো পানি নিষ্কাশনের পরিবর্তে ডাস্টবিনে পরিনত হয়ে আছে। অনেক এলাকায় সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে পানি সড়কে ওঠে। এছাড়া ময়লা-আবর্জনা জমে থাকায় ড্রেন প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। পশ্চিম তেঘরিয়া বাসিন্দা রিফাত আলম বলেন, আমাদের এলাকার গৌরাঙ্গ বাবুর বাড়ির সামনে রাস্তায় সবসময় পানি জমে থাকে, আমাদের এখানে যে ড্রেনগুলো রয়েছে তাতে সবসময়ই দুর্গন্ধ ছড়ায়। অনেক ড্রেনে ঢাকনা নেই। যার কারণে অনেকেই ড্রেনে ময়লা-আবর্জনা ফেলছেন।

এগুলো দ্রুত সমাধান করা দরকার। পৌর কর্তৃপক্ষের কাছে সবগুলো ড্রেনের ওপর ঢাকনা দেয়ার দাবিও জানান তিনি। শহরের লম্বা হাঁটির বাসিন্দা কামাল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার ও সংস্কার না করায় এগুলোর অবস্থা খুবই নাজুক। ড্রেনের মধ্যে অনেকে ময়লা-আবর্জনা ফেলে দেয়। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এছাড়া অনেক জায়গায় ডাস্টবিন নেই।

বাধ্য হয়ে মানুষজন ড্রেনেই ময়লা ফেলে। মাঝের হাটির বাসিন্দা মনি মিয়া বলেন, ড্রেন যেন মশার কারখানা। মশার যন্ত্রণায় দরজা-জানালা বন্ধ করেও ঘরে থাকা দায় হয়ে পড়েছে। এছাড়া ড্রেনগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এর দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। জনভোগান্তি লাঘবে পৌর কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এটাই আমাদের প্রত্যাশা।

মড়ল হাঁটির বাসিন্দা খলিল মিয়া বলেন, শহরের বেশিরভাগ ড্রেনের উপর ঢাকনা নেই। অসচেতন মানুষজন ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ফেলে। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়া পানি নিষ্কাশনও বাধাগ্রস্ত হয়। আমরা চাইবো দ্রুত সময়ের মধ্যে যেন পৌর কর্তৃপক্ষ এবিষয়ে কার্যকর উদ্যোগ নেয়। তেঘরিয়ার বাসিন্দা রফিকুল ইসলাম  বলেন, অন্তত এই অন্তর্বতী সরকারের আমলে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি আমরা দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম