1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মধুপুরে সংবাদ প্রকাশের পর সুপ্রীয়া ম্রী পেলেন ঘর তৈরির ঢেউটিন - sylhetersangram
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ২:৫৩|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

মধুপুরে সংবাদ প্রকাশের পর সুপ্রীয়া ম্রী পেলেন ঘর তৈরির ঢেউটিন

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 246 Time View

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

‘মধুপুরে গৃহহীন সুপ্রীয়া ম্রী মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন নিজ ঠিকানার’ এই শিরোনামে গত ৭জুলাই মধুপুর উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর শাখার সাধারণ সম্পাদক বাবুল রানা সোস্যাল মিডিয়ায় একটি সংবাদ প্রকাশ করেন।
উক্ত সংবাদটি মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর নজরে আসে।
পরবর্তীতে আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এর পক্ষ থেকে মধুপুর উপজেলা যুবদলের উদ্যোগে মধুপুরের ইদিলপুর গ্রামের সুপ্রীয়া ম্রীর ঘর নির্মাণের জন্য ঢেউটিন অনুদান দেওয়া হয়।
গৃহহীন সুপ্রীয়া ম্রী জানান, সাংবাদিক বাবুল রানার মাধ্যমে আমি আমার মেয়েকে নিয়ে নিরাপদে বসবাস করার জন্য একটি ঘরের আকুতি জানাই।
আজ স্বপন ফকির সাহেবের মাধ্যমে আমাদের স্বপ্ন পুরনের স্বপ্নের বাড়ির শুভ সূচনা হলো, এর জন্য আমি তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সেই সাথে সাংবাদিক বাবুল রানা ভাইকেও ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাণিক কুমার চন্দ্র,যুবদল নেতা আকাশ, ছানোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, রাহাত, সজীব, নজরুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম