1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মমেক হাসপাতালে ডাঃ আমিনুল ইসলামের পদোন্নতিতে নার্সদের ফুলের শুভেচ্ছা - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:২২|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

মমেক হাসপাতালে ডাঃ আমিনুল ইসলামের পদোন্নতিতে নার্সদের ফুলের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬,
  • 59 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মুহাম্মদ আমিনুল ইসলাম সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁর এ অর্জনে আনন্দ ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডের নার্সিং কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান তাঁরা।
জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ৯ নং ওয়ার্ডের নার্সিং কর্মকর্তাদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। ওয়ার্ডের নার্সিং কর্মকর্তা ইনচার্জ হায়দার আলীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন নার্সিং কর্মকর্তা নাজমুন নাহার, কামরুন্নাহার শম্পা, ঝুমা আক্তার, প্রথমা রংমা, হাসিয়া খাতুনসহ অন্যরা।
সহকর্মীদের কাছে ডাঃআমিনুল ইসলাম একজন আন্তরিক, সহানুভূতিশীল ও মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত। তাঁর আচরণে আন্তরিকতা, সহকর্মীদের প্রতি সম্মান এবং রোগীদের প্রতি সহমর্মিতার বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়। ব্যক্তিগত রাগ ক্ষোভের ঊর্ধ্বে থেকে সবার সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখার গুণও তাঁর মধ্যে রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
নার্সিং কর্মকর্তা ইনচার্জ হায়দার আলী বলেন, ডাঃআমিনুল হক স্যার একজন ভালো মানুষ। আমরা তাঁর কাছ থেকে সব সময় ভালো আচরণ পেয়েছি। তিনি আমাদের সঙ্গে আন্তরিকতা ও সম্মানের সঙ্গে কথা বলেন। তাঁর সহযোগিতাপূর্ণ মনোভাব আমাদের কাজের পরিবেশকে আরও সুন্দর করে তোলে। তাঁর এ পদোন্নতিতে আমরা আনন্দিত। তাঁর আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করছি।

সহযোগী অধ্যাপক ডাঃ মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ অর্জন আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। চিকিৎসা পেশা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানুষের সেবা করার মহান সুযোগ। আমি সব সময় রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা, সহানুভূতি ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম