1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৬:৫২|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৬, ২০২৬,
  • 22 Time View

মোঃমেহেদী হাসান পত্নীতলা প্রতিনিধিঃ (নওগাঁ )

 

নওগাঁর পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের জামালপুর গ্রামের কমিউনিটি-নেতৃত্বাধীন আবাসন উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এক আন্তর্জাতিক ফোরামে উদ্যোগটি ‘Collective Housing Award’ লাভ করে।

প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার (POCAA)-এর মাধ্যমে এই উদ্যোগের অভিজ্ঞতা পুরস্কারের জন্য জমা দেওয়া হয়। ‘Collective Initiatives of the Community’ ক্যাটাগরিতে উদ্যোগটি নির্বাচিত হয়।

জানা গেছে, আবাসন সংকট মোকাবিলায় ভূমিহীন মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ভূমির অধিকার প্রতিষ্ঠা, সঞ্চয়, যৌথ সম্পদের ব্যবহার ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জামালপুর গ্রামের ৪৯টি ভূমিহীন পরিবার খাস জমিতে নিজেদের ঘর নির্মাণ করেছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত এবং ইউএন-হ্যাবিটাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ উপস্থিত ছিলেন।

জামালপুর গ্রামের এই অর্জন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও দেশের জন্য গর্বের বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ উদ্যোগ স্থানীয় মানুষের নেতৃত্ব, সম্মিলিত প্রচেষ্টা ও নিজস্ব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি দৃষ্টান্ত তুলে ধরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম