1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৫৭|
Title :
দিরাই পৌর শহরে সড়কের মাঝেই দুই বৈদ্যুতিক খুঁটি: রোগী ও পথচারীদের চরম ভোগান্তি সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর

দিরাই উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
  • 231 Time View

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার ০৯ নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরার হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই উপজেলা ও দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ শুধু আনন্দের বার্তা নয়, এটি আমাদের সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সকল ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়া।”

 

চেয়ারম্যান মোঃ একরার হোসেন বলেন, “ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সবাই যেন ঈদের আনন্দ একসঙ্গে উপভোগ করতে পারে, সেই কামনাই করি। আসুন, আমরা পরস্পরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করি।”

 

চেয়ারম্যান মোঃ একরার হোসেন তার ইউনিয়নবাসী ও দিরাই উপজেলার সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আসুন, আমরা সকল হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”

 

পরিশেষে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি আমার ইউনিয়নবাসী ও দিরাই উপজেলাবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। মহান আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করেন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনেন। ঈদ মোবারক!”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম