1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দুমকির চর বয়রায় , অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী - sylhetersangram
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:০৮|
Title :
এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর বড়বন্দের গর্ব: ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মেধাবী শিক্ষার্থী আবু হানিফ স্বপন। কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪

দুমকির চর বয়রায় , অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 131 Time View

জাকির হোসেন হাওলাদার (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার, শ্রীরামপুর ইউনিয়নের দ: চরবয়রা হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের বিরুদ্ধে। জীর্ণশীর্ণ অবকাঠামো থাকলেও নেই শিক্ষক, শিক্ষার্থী। চলছেনা পাঠদান কার্যক্রম।

এছাড়াও অভিযোগ রয়েছে অন্যের জমি দখলে নেয়ার জন্যই স্কুলের নাম ব্যবহার করা হয়েছে এবং শিক্ষক হিসেবে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের নাম রাখা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ২০০৬ সালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দ:চরবয়রা গ্রামে নিজ বাবা মায়ের (হনুফা নুরআলী) নামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে উপজেলা যুবলীগের সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের পরিবারের সদস্যরা। বিগত কয়েক বছর যাবৎ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের উল্লেখযোগ্য উন্নতি না থাকায় এবং শিক্ষক, শিক্ষার্থীর অভাবে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে জানান স্থানীয়রা। এলাকার বাসিন্দা মো. লতিফ মৃধা এবং হারুন মৃধা বলেন, আনুমানিক ৫ বছর যাবৎ বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী মৃত্যু সোবহান হাওলাদারের ছেলে মুসা হাওলাদার বলেন, আমাদের জমি স্কুলের নামে জোরপূর্বক দখল করে রেখেছে যুবলীগ সভাপতি হাওলাদার ফিরোজ উজ্জামানের পরিবার।
এ বিষয়ে যুবলীগ সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের ব্যক্তিগত মোবাইলে কল করলে বন্ধ পাওয়া গেছে, সে পলাতক রয়েছে।
অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. কামরুজ্জামান বলেন, আমরা আমাদের ক্রয়কৃত জমিতে প্রতিষ্ঠান স্থাপন করেছি। অভিযোগকারীদের ভয়ভীতির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বর্তমানে বন্ধ আছে।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ও এ জমি সংক্রান্ত বিরোধের মনোনীত শালিস মো. রফিকুল ইসলাম বলেন, এখানে ৩৩ শতাংশ জমির ২০ শতাংশ ক্রয়সূত্রে মালিক বিদ্যালয়ের জমিদাতা আবুল বাশার পাবেন এবং বাকি ১৩ শতাংশ সোবহান হাওলাদার গং পাবেন। স্থানীয় ইউপি সদস্য মো. বাকের আলী বাবুল বলেন, প্রায় এক বছর যাবৎ এখানে শিক্ষা কার্যক্রম চলেনা। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ বলেন, এ বিষয়ে ২৯/৬/২৫ইং তারিখের একটি অভিযোগের ভিত্তিতে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম