1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে শতাধিক মানুষের দোয়ার মাধ্যমে হালিমাতুস সাদিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৫৯|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

দোয়ারাবাজারে শতাধিক মানুষের দোয়ার মাধ্যমে হালিমাতুস সাদিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 136 Time View

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামে “হালিমাতুস সাদিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা”-এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় মুরুব্বি, আলেম-উলামা ও যুব সমাজের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাদ্রাসাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সাদামাটা হলেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভরপুর। এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন এবং নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। আয়োজকরা জানান, নারী শিক্ষার প্রসার এবং দ্বীনি শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব এবং বাংলাবাজার কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমদ ক্বাসেমি। তিনি তার বক্তব্যে বলেন, “একটি জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে সুশিক্ষার ওপর। আর সেই শিক্ষার মধ্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে নারী সমাজ যদি সঠিক দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে একটি আদর্শ পরিবার গড়ে ওঠে, যা পরবর্তীতে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, এই মাদ্রাসা ভবিষ্যতে এলাকার মেয়েদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

তিনি আরও বলেন, বর্তমান যুগে নৈতিক অবক্ষয় রোধে দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদেরকে পার্থিব শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবাজার কওমি মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা তৌরিছ আলী, নাযিমে তালিমাত ও বালিচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাহমুদুল হাসান, উস্তিঙ্গেরগাও জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুস সালাম এয়ারপোর্টি, টেংরাটিলা মারকাজ মসজিদের সাবেক ইমাম মাওলানা বদিউজ্জামান মুরাদ, মুফতি কাওসার আহমেদ, মাওলানা নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন দোয়ারাবাজার উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম এবং দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল কবির মুন্না।

অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গঠনের ভিত্তি। তাই মেয়েদের দ্বীনি শিক্ষার সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি। তারা এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি এবং নতুন প্রতিষ্ঠিত মাদ্রাসাটির সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় অংশগ্রহণকারী সকলেই মাদ্রাসাটির সফলতা ও স্থায়িত্ব কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, “হালিমাতুস সাদিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা” অচিরেই এলাকার একটি গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং এখান থেকে শিক্ষালাভ করে অনেক ছাত্রী দ্বীনের খেদমতে আত্মনিয়োগ করবে। নতুন এই প্রতিষ্ঠানটি এলাকার ধর্মীয় ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা বিশ্বাস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম