1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজার পান্ডারগাঁও ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৩৪|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

দোয়ারাবাজার পান্ডারগাঁও ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২০, ২০২৬,
  • 299 Time View

 স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দক্ষিণ পাড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আল-মদিনা ইসলামি সোসাইটি পান্ডারগাঁও দক্ষিণ পাড়ের উদ্যোগে এ কার্যক্রম আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির সম্মানিত সভাপতি হাফেজ সাহীন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম, সহ-সভাপতি সামসুল হক ও জাবেদ, সাধারণ সম্পাদক জুনেদ, সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফ আহমদ এবং ক্যাশিয়ার আসিক মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বিতরণ কার্যক্রমে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা উচিত, যাতে অসহায় মানুষও ঈদের আনন্দে শামিল হতে পারে।

আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম