1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পাথারিয়া বাজারে বনফুল শোরুমের বর্ণাঢ্য উদ্বোধন, জমজমাট আয়োজন - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:৫৩|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

পাথারিয়া বাজারে বনফুল শোরুমের বর্ণাঢ্য উদ্বোধন, জমজমাট আয়োজন

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬,
  • 99 Time View

রুয়েব আহমেদ,, শান্তিগঞ্জ প্রতিনিধি:

 

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে দেশের স্বনামধন্য খাদ্যপণ্য প্রতিষ্ঠান বনফুল-এর নতুন শোরুমের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টায় পাথারিয়া বাজার ইসকন মার্কেট মেইন রোড সংলগ্ন স্থানে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপমহা ব্যবস্থাপক আব্দুল হক। এসময় তিনি বলেন, বনফুলের এই নতুন শোরুম চালুর মাধ্যমে স্থানীয় জনগণ মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য সহজে ক্রয়ের সুযোগ পাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন, দারুলউলুম দরগাহপুর মাদ্রাসা-এর মুহতামিম আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম খান। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং ব্যবসার সফলতা কামনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমহা ব্যবস্থাপক পিপলু বড়ুয়া, কিসোয়ান গ্রুপের ইনচার্জ মোঃ সেলিম, সি ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, মোঃ জাহিদ হাসান, ব্যবস্থাপক মোঃ রেদুয়ান, শোরুমের পরিচালক মোঃ নুর বিলাস এবং ম্যানেজার মাহফুজসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এসময় শোরুমে আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় এবং বনফুলের বিভিন্ন মানসম্মত বেকারি, মিষ্টান্ন ও খাদ্যপণ্য প্রদর্শন করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, বনফুলের এই শোরুম পাথারিয়া বাজারের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে এবং এলাকাবাসীর জন্য নির্ভরযোগ্য খাদ্যপণ্যের একটি নতুন ঠিকানা হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম