
দিনাজপুরের বিরল উপজেলায় মঙ্গলবার অনুষ্ঠিত হলো পৌর বিএনপির আয়োজিত “সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কর্মসূচি-২০২৫” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি একেএম মাসুদুল ইসলাম মাসুদ।মূল বক্তব্য প্রদান করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, দিনাজপুর-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, কারা নির্যাতিত নেতা আ. ন. ম বজলুর রশিদ কালু। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। এ লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।