1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ক্লিন সানডে কার্যক্রমে পুরস্কৃত সদর ইউএনও - sylhetersangram
৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৯:০৮|
Title :
¨দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিজস্ব অর্থায়নে কালারচরের বেহাল রাস্তা সংস্কার করলেন সাদ্দাম, স্বস্তিতে এলাকাবাসী মানুষের কল্যাণে এগিয়ে আসি, নিজ নিজ অবস্থান থেকে সমাজ বদলাই। মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম প্রকাশ মধুখালীতে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ হারপিক পানের ৪৩ দিনপর কিশোরীর মৃত্যু আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন। ময়মনসিংহে স্ত্রীর সাথে জামায়াত নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল, পদ স্থগিত মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষায় ত্রিশালে কমিটি, নেতৃত্বে শাহাবুল-কায়েকোবাদ জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ জামালগঞ্জে সার-বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ক্লিন সানডে কার্যক্রমে পুরস্কৃত সদর ইউএনও

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৬, ২০২৬,
  • 57 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধি:
যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতাএই প্রত্যয়কে সামনে রেখে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অব্যাহত রয়েছে ক্লিন সানডে কার্যক্রম। এ উদ্যোগে নেতৃত্ব, পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামকে ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস প্রদান করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অক্টোবর ২০২৬ মাসের পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।
একই অনুষ্ঠানে জেলার প্রতিটি উপজেলা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য একটি করে মোট ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসি’স অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার চর্চা, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে উৎসাহ দেওয়া হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতাকে মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত করা। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি সবুজ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্নতা শুধু নির্দিষ্ট একটি দিনের কর্মসূচি নয়; এটি একটি সামাজিক অভ্যাস ও সম্মিলিত দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে পড়লে তার ইতিবাচক প্রভাব পরিবার সমাজ ও পরবর্তী প্রজন্মের মধ্যেও পড়বে। তাই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতাএই অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছে জেলা প্রশাসন।
ইউএনও মোঃ আরিফুল ইসলামের এ স্বীকৃতি উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতাবিষয়ক উদ্যোগকে আরও গতিশীল করতে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনিক ইউনিটগুলোকেও পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও সক্রিয় হতে অনুপ্রাণিত করতে পারে।

পরিচ্ছন্নতার এই উদ্যোগ সফল করতে প্রশাসনের পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষার্থী এবং সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
অক্টোবর মাসের সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম