1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবিতে কিন-এর উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৩|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শাবিপ্রবিতে কিন-এর উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫,
  • 251 Time View

শাবিপ্রবি প্রতিনিধি

 

শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন (কিন) শুরু করেছে ‘কিন শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি–২০২৫’।

 

রবিবার (১৪ ডিসেম্বর) এই কর্মসূচিটি শুরু হয়েছে এবং ২০ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচিটি চলমান থাকবে বলে জানান সংগঠনটির পাবলিসিটি সেক্রেটারি শফিক প্রধান।

 

ষড়ঋতুর এই দেশে শীত অনেকের জন্য আনন্দের হলেও সমাজের একটি বড় অংশের জন্য তা হয়ে ওঠে কষ্ট ও দুর্ভোগের কারণ। বিশেষ করে শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কিন।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাঁচটি পৃথক উইংসের মাধ্যমে কীন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি।

 

এ বিষয়ে কিন-এর সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘এই কর্মসূচিতে সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম