1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরাম'র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শহীদ খাঁন-রাকিব - sylhetersangram
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৫:৫৫|
Title :
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জাফলংয়ে শুভেচ্ছা যুব সংঘের কমিটি প্রকাশ, সভাপতি আফসার-সম্পাদক নাহিদ ‎জনসেবার লক্ষ্য নিয়ে ১৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন রুবেল আহমেদ, জগদল ইউনিয়নে বাড়ছে নির্বাচনী আলোচনা সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘রোড টু জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাবিপ্রবির চট্টগ্রাম ফোরাম’র নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে শহীদ খাঁন-রাকিব

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬,
  • 217 Time View

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম ফোরাম, শাবিপ্রবি’-এর ১১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে শহীদ খাঁন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইফতেখার হায়দার রাকিব দায়িত্ব পেয়েছেন।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকাশিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ হাসান রিয়াদ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মিজবাহ উদ্দিন, মো. আবিদুর রহমান, তাসনিম জাহান ঈশা, মিফতাহুল জান্নাত, তাহেরা জান্নাত মিতু, ফারদিন খান, আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ হোসেন, আবু তৈয়ব ও ফারহানা আক্তার মুন্নি।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উম্মে সাদিয়া রেশমি, সিফাতুল কাফিয়া ও সুবাইতা সুহি। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দু শুক্কুর ও লাবণ্য সাহা।

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ নাফিজ ও সালসাবিল আরাবি নোভা। সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসনাইন জাওয়াদ, শোয়েব নাঈম ফারুকী ও সম্রাট বাবর।

 

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুজ্জামান সাহেল। সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. ফোরকান ও সাদিয়া প্রিমা। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবায়েত মাহমুদ এবং সহকারী দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইহতিশাম নাফিজ সিকদার ও রিদওয়া উল হক আবির।

 

প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাকিবুল ইসলাম মুন্না ও আহমেদ সাদ উল্লাহ। সহকারী প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন ইমরান হোসাইন ও রাকিন সাদাত।

 

তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোরকানুল গণি জেহান, আদিত্য চৌধুরী ও আসলাম চৌধুরী। সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন মিফতাহুল আলম আদিব, প্রান্ত চৌধুরী, মিনহাজ উদ্দিন ও আব্দুর রহমান।

 

ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত রহমান অপি ও ইশতিয়াক শান্ত। সহকারী ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ ও মো. আবির হোসেন।

 

সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আদিত্য চৌধুরী, আবির চৌধুরী ও আদিত্য সংকর। সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন অর্পিতা চৌধুরী, জীবন চন্দ্র নাথ ও শরিফ উদ্দিন আবির।

 

যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবায়ের আহমেদ। সহকারী যোগাযোগ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ শাওয়াল, মোহাম্মদ রবিউল ইসলাম রাকিব ও কাইয়ুম।

 

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. নুরুল আজম ইমন, নাজমুল সুলতান, মোহাম্মদ আমিনুল হক, মাশরুর শাকসিয়াত, তানভীর হাসান, মুগ্ধ সাহা, তাহসিন হামিম, সিবগাতুল্লাহ আদিল, এস কে সামি হোসাইন, সামিউল আলম মাহিন, মোহাম্মদ শেখ জাকারিয়া আবির, সানজিনা আহমেদ রিশতা, তোফাতুল জান্নাত সাকি, সামিহা জাবিন আলভী, সোমাইয়া জান্নাত অপশি, কাজী ইলহুম, মেঘদীপা হালদার ও উম্মে তাসমিয়া রাইসা।

 

সংগঠনের নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম ফোরাম দীর্ঘদিন ধরে শাবিপ্রবিতে অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম