1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
৪ টি মামলার গ্রেফতারি পরোয়ানার ছয় আসামিকে দ্রুত ধরার দাবি ভুক্তভোগী আব্দুল মজিদের - sylhetersangram
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ২:৩৩|
Title :
শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি

৪ টি মামলার গ্রেফতারি পরোয়ানার ছয় আসামিকে দ্রুত ধরার দাবি ভুক্তভোগী আব্দুল মজিদের

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 859 Time View

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খানকে আশ্বস্ত করেছেন যে, তার দায়েরকৃত ৪ টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের জুলাই মাসের শেষ নাগাদ আইনের আওতায় আনার প্রস্তুতি নেওয়া হবে।

 

এ সময় থানার সেকেন্ড অফিসার ওয়াসিম এবং ওয়ারেন্ট অফিসার এসআই শঙ্করও উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতারে তিনি সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন।

এ প্রসঙ্গে তিনি গাড়ি ভাড়া বাবদ ৩০ হাজার টাকা প্রদানের বিষয়েও সম্মতি দিয়েছেন। তার ভাষায়, “আসামিদের ধরতে যা যা প্রয়োজন, আমি তাই দিবো।”

তিনি আরও বলেন, “পুলিশ প্রশাসন যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে আসামিরা দেশের যেকোনো প্রান্তে থাকুক না কেন, গ্রেফতার করা সম্ভব। কারণ, আমরা সবসময় শুনি— ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’।

এই স্লোগান বাস্তবে রূপ নিক, এটাই প্রত্যাশা।” মামলাগুলোর বিবরণ নিম্নরূপ: ১. বোচাগঞ্জ থানার সিআর মামলা নং: ৪/২৩ ২. দিনাজপুর কোর্ট বিচার ফাইল নং: সিআর ১২৯/২৩ ৩. সিআর মামলা নং: ২৪৪/২৪ ৪. সিআর মামলা নং: ৯০১/২৪ দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং এমআর ১/২৫ – এটি গ্রেফতারি পরোয়ানা প্রক্রিয়ার বাইরে থাকায় উল্লিখিত চারটিই গ্রেফতারি পরোয়ানাভুক্ত বলে জানানো হয়েছে।

তবে তিনি সতর্ক করে জানান, যদি পুলিশ প্রশাসন এই বিষয়ে গাফিলতি করে এবং আসামিদের ধরতে ব্যর্থ হয়, তাহলে তিনি দিনাজপুর আদালতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউব মিডিয়া এবং সংবাদকর্মীদের মাধ্যমেও এই বিষয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান, পিতা: মৃত মহির উদ্দিন খান, বর্তমানে মালিপাড়া, মুরশিদাহাট, ৭নং ওয়ার্ড, বোচাগঞ্জ পৌরসভা, দিনাজপুরের স্থায়ী বাসিন্দা। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “ছয়টি মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে—এটা এখন সময়ের দাবি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম