1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। ৩৮ বছর বয়সে ১৫৬ জন ইয়াতিম ও অসহায় কন্যার বিয়ে সম্পন্ন  - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:৫৮|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। ৩৮ বছর বয়সে ১৫৬ জন ইয়াতিম ও অসহায় কন্যার বিয়ে সম্পন্ন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬,
  • 66 Time View

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

শুধু সিরাজগঞ্জেই নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন মামুন বিশ্বাস। সাড়া ফেলেছেন গোটা দেশ জুড়ে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তের অসহায়, দরিদ্র, ইয়াতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এবং পশু পাখির পাশে দাঁড়িয়ে নীরবে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি।

 

মাত্র ৩৮ বছর বয়সেই মানুষের সহযোগিতা নিয়ে ১৫৬ জন ইয়াতিম ও অসহায় কন্যার বিয়ে সম্পন্ন করেছেন মামুন বিশ্বাস। বিয়ের আয়োজন থেকে শুরু করে স্বর্ণালংকার, খাবার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর ব্যবস্থা করতে তিনি নিজ উদ্যোগে মানুষের কাছ থেকে অর্থ ও সহযোগিতা সংগ্রহ করেন। এরপর সেই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ান।

 

তবে তাঁর মানবিক কর্মকাণ্ড শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। অসুস্থ ও বিপদগ্রস্ত প্রাণীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, সুস্থ করে পুনরায় তাদের নিজস্ব পরিবেশে ফিরিয়ে দেওয়ার কাজও করে থাকেন তিনি। মানুষের পাশাপাশি সৃষ্টিজগতের প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই এসব কাজ করে যাচ্ছেন বলে জানান মামুন বিশ্বাস।

 

অসহায় মানুষের জন্য ঘরের ব্যবস্থা করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দোকান করে দেওয়া এবং অসুস্থ ও দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতা করাও তাঁর মানবিক কর্মকাণ্ডের অন্যতম অংশ।

 

স্থানীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান তিনি। কোথাও কোনো অসহায় মানুষের দুর্দশার খবর পেলে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো অসহায় মানুষ, ইয়াতিম, দরিদ্র পরিবার কিংবা কন্যা দান দায়গ্রস্থ থেকে মুক্তি দিতেই মামুন বিশ্বাসের অক্লান্ত অবিরাম প্রচেষ্টা।

 

মামুন বিশ্বাস শুধু একটি নাম নয় ! মামুন বিশ্বাস একটি সমস্যার সমাধান। গরীব দুঃখী ,অসহায়, ইয়াতিম, বিধবা, কন্যা দায়গ্রস্থতা,মানুষ এবং পশু পাখির আশার আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম