1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা নিয়ে দ্বন্দ্ব, উত্তেজনা চরমে মুফতি মনিরকে নিয়ে বিরোধ - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:০৭|
Title :
ত্যাগী ও রাজপথের নেতাদের মূল্যায়ন করেই কৃষক দলের কমিটি গঠন করতে হবে: জালাল উদ্দীন ফারুকী জনগণের দোরগোড়ায় অবিরাম ছুটে চলছেন পাটলী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মতিন: ভোটারদের ব্যাপক সমর্থন- ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো নেতাকর্মী দোয়ারাবাজার উপজেলার সীমান্ত হত্যা,পুশ-ইন ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার আহ্বান বিজিবির সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ চার আরোহীর ভারতে গমন নিয়ে অস্পষ্টতা শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাঁচ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকরা ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা নিয়ে দ্বন্দ্ব, উত্তেজনা চরমে মুফতি মনিরকে নিয়ে বিরোধ সীমানাপ্রাচীর নেই, নোংরা পরিবেশ ও বিবর্ণ দেয়াল; বিদ্যালয়ের দৃষ্টিনন্দন পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসীর

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা নিয়ে দ্বন্দ্ব, উত্তেজনা চরমে মুফতি মনিরকে নিয়ে বিরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৮, ২০২৬,
  • 31 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আহলে হাদিসের ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইজতেমায় মুফতি মনির উদ্দিনের অংশগ্রহণ নিয়ে বিরোধের জেরে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া এলাকায় আহলে হাদিসের কেন্দ্রীয় মারকাজ মসজিদের সামনে মানববন্ধন করেছেন একটি পক্ষের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা মুফতি মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলেন, বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের ব্যানার ব্যবহার করে ইচাইল মীনা বাজার এলাকায় ইজতেমা আয়োজনের উদ্যোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, মুফতি মনির উদ্দিনকে ইজতেমায় সম্পৃক্ত না করে আয়োজন পরিচালনা করতে হবে।
বক্তারা জানান, উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে মুফতি মনির উদ্দিনকে বাদ দিয়ে ইজতেমা পরিচালনার বিষয়ে আয়োজকদের পরামর্শ দিয়েছিল। এ বিষয়ে আয়োজকেরা মুচলেকাও দিয়েছেন বলে তাঁরা দাবি করেন।
তবে তাঁদের অভিযোগ, মঙ্গলবার রাতে মুফতি মনির উদ্দিন ইজতেমার মাঠে আসার ঘোষণা দেন এবং তাঁকে কেউ বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেন। এ-সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের কেন্দ্রীয় কমিটি মানববন্ধনের ঘোষণা দেয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, মুফতি মনির উদ্দিন ইজতেমাস্থলে এলে তাঁকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। এ সময় তাঁরা তাঁকে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। বক্তব্যে তাঁকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়েও উত্তেজনাপূর্ণ মন্তব্য করা হয়। এ ধরনের বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের কেন্দ্রীয় আমির ড. শেখ সাদী বিন আব্দুর রশিদ মাদানী, সহকারী আমির আলহাজ আব্দুর রহমান চৌধুরী, শায়েখ মাহবুবুর রহমান, হেড আমির আব্দুল মজিদ, আজহারুল ইসলাম, আব্দুল মালেক ও জিয়াউল হকসহ অন্যরা।
ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন, ইজতেমার আয়োজক পক্ষ ও মুফতি মনির উদ্দিনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম