1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই সমাজ কল্যাণ সমিতি লম্বারদিয়া মিলান ইতালির পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত নীরব কে সহায়তা প্রদান - sylhetersangram
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৪:০৩|
Title :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ¨দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিজস্ব অর্থায়নে কালারচরের বেহাল রাস্তা সংস্কার করলেন সাদ্দাম, স্বস্তিতে এলাকাবাসী মানুষের কল্যাণে এগিয়ে আসি, নিজ নিজ অবস্থান থেকে সমাজ বদলাই। মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম প্রকাশ মধুখালীতে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ হারপিক পানের ৪৩ দিনপর কিশোরীর মৃত্যু আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন অর্থের অভাবে থমকে আছে জাহিদুলের চিকিৎসা, অনিশ্চয়তায় ৫ সদস্যের পরিবার ও ছেলের হাফেজ হওয়ার স্বপ্ন। ময়মনসিংহে স্ত্রীর সাথে জামায়াত নেতার বিবস্ত্র ভিডিও ভাইরাল, পদ স্থগিত মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষায় ত্রিশালে কমিটি, নেতৃত্বে শাহাবুল-কায়েকোবাদ জামালগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সভা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও গণসমাবেশ

দিরাই সমাজ কল্যাণ সমিতি লম্বারদিয়া মিলান ইতালির পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত নীরব কে সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 739 Time View

এহিয়া আহমেদ লিটন দিরাইঃ

 

দিরাই সমাজ কল্যাণ সমিতি লম্বারদিয়া মিলান ইতালির পক্ষ থেকে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের রুবেল মিয়ার ছেলে নিরব(১০) কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় নিরবের বাড়িতে উপস্থিত হয়ে তার দাদা আলতাব উদ্দিনের কাছে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু,বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান চৌধুরী, ইন্জিনিয়ার সাজিদুর রহমান, দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাহিম মিয়া, নিরবের দাদা আলতাব উদ্দিন,মোঃ গোলাম হোসেন, ছাত্রদল নেতা ফাহিম চৌধুরী, সাগর মিয়া প্রমুখ।

মেহেদী হাসান চৌধুরী বলেন দিরাই সমাজ কল্যাণ সমিতি সমাজের জন্য সবসময় কাজ করে যাচ্ছে অসহায় মানুষের বিপদে আপদে এগিয়ে আসছেন এজন্য আমি অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা রিপন আলম চৌধুরী, সভাপতি শাকির মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক হামিম মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হিমেল সহ দিরাই সমাজ কল্যাণ সমিতি লম্বারদিয়া মিলান ইতালির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমি আশাকরি তারা সবসময় অসহায় মানুষের পাশে আছেন এবং সবসময় থাকবেন। উল্লেখ্য গত ১৫ জুন দিরাই বাজার সুজানগর বাড়িতে যাওয়ার পথে সুজানগর নতুন পাড়া জামে মসজিদের সামনে বাস-অটো রিক্সা সংঘর্ষে নীরব আহত হয় তার পায়ের অবস্থা খুবই গুরুতর সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম