1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতা অনুষ্ঠিত - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:০০|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

দিরাইয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন  প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিরাই থেকে আয়মান মিয়া
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 1164 Time View

সুনামগঞ্জের দিরাইয়ে ভাটি বাংলা এল.পি.এস ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৪জুলাই ) সকাল ১০ টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত  কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে সৃজনশীলতা বিকাশে এই আয়োজনটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সম্পন্ন হয়।

(আজ)শনিবার প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার।

পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্ব লাভ করে। শনিবার সোহম দাসের সংবর্ধনা অনুষ্টান উপলক্ষে  কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয় -প্রথম ও দ্বিতীয় শ্রেণি: ‘ক’ গ্রুপ,তৃতীয় ও চতুর্থ শ্রেণি: ‘খ’ গ্রুপ পঞ্চম শ্রেণি: ‘গ’ গ্রুপ। এ তিনটি গ্রুপের প্রত্যেক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতিভুষন দাস।
অন্যদিকে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, অসিম রায় চৌধুরী,অঞ্জলি নৃত্য নিকেতন’র প্রতিষ্ঠাতা পরিচালক আবৃত্তি শিক্ষক সুচিতা রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম