1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  - sylhetersangram
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১৫|
Title :
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জাফলংয়ে শুভেচ্ছা যুব সংঘের কমিটি প্রকাশ, সভাপতি আফসার-সম্পাদক নাহিদ ‎জনসেবার লক্ষ্য নিয়ে ১৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন রুবেল আহমেদ, জগদল ইউনিয়নে বাড়ছে নির্বাচনী আলোচনা সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘রোড টু জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী 

Nadir Ahmed
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬,
  • 849 Time View

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ জন শিক্ষার্থী জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ- ২০২৬ পেয়েছেন। যা জাতিসংঘ একাডেমিক প্রভাব (ইউএনএআই) ও মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) যৌথভাবে পরিচালিত একটি নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির অংশ।

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

জানা যায়, এ বছর বিশ্বের ১৭০টি দেশ থেকে প্রায় ৭৬ হাজার শিক্ষার্থী ফেলোশিপের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে মাত্র ৪০টি দেশের ৩৩০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার ৫০০ শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন, যা মোট আবেদনকারীর মাত্র ৫ শতাংশ। এই প্রতিযোগিতায় শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী জায়গা করে করে নিয়েছেন।

 

শাবিপ্রবি থেকে জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ প্রাপ্তরা হলেন, অর্থনীতি বিভাগের আবু ইয়াসিন ও শাহরিয়ার হোসেন; খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগ থেকে আবদুল্লাহ আল নাদরুন; সমাজকর্ম বিভাগ থেকে তামান্না আক্তার, সাদিয়া আক্তার ও সৈয়দা রুকসানা আক্তার; সমাজবিজ্ঞান বিভাগ থেকে ইয়াছিন আরাফাত; ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উদয় গোপ; নৃবিজ্ঞান বিভাগ থেকে লায়লা আক্তার লাভলী, জান্নাতুল ফাতেহা নাদিয়া, বিদিপ্তা সরকার ও হুমায়ারা হাবিবা; সমুদ্রবিজ্ঞান বিভাগ থেকে অমিত লাল মুখার্জী; রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মুমু দে, মো: মিনহাজুল আবেদীন মিরন ও মোঃ সাদেক হোসাইন; লোক প্রশাসন বিভাগ থেকে ফাবিহা আক্তার জান্নাত ও সাকের আহমেদ নাবিল; গণিত বিভাগ থেকে কাজী তাসমিয়া বিনতে ইমাম তিশা ও অংকন সিনহা; বন ও পরিবেশ বিজ্ঞান আবদুল্লাহ আল নাদরুন; স্থাপত্য বিভাগ থেকে জান্নাত আরা সিনথিয়া; পেট্রোলিয়াম ও খনন প্রকৌশল তাহসিনুল হক নাবিল ও তাসফিন আহমেদ; বন ও পরিবেশ বিজ্ঞান শ্রাবনী ভৌমিক; এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ থেকে মাহমুদ হাসান সিফাত ।

 

এছাড়াও, এ প্রোগ্রামে ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের তামান্না আক্তার ।

 

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের এই অর্জন বৈশ্বিক পর্যায়ে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। নির্বাচিত ফেলোরা ফেলোশিপ চলাকালে নিজ নিজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য বিমোচনসহ নানা খাতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবেন। একইসঙ্গে তারা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কার্যকর অবদান রাখবেন।

 

উল্লেখ্য, তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সক্রিয় ভূমিকা রাখাই এ ফেলোশিপের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম