1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফতেপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি হান্নান তরফদারকে সতর্কবার্তা - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:২৩|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফতেপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি হান্নান তরফদারকে সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬,
  • 80 Time View

 

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন

যশোরের ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হান্নান তরফদারকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যশোর জেলা শাখা। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস নোটে উল্লেখ করা হয়, হান্নান তরফদারের কাজ ও আচরণে কিছু গুরুতর অসংগতি পরিলক্ষিত হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়েছে। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাঁকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করা হয়।

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পী ও সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরানের নির্দেশনায় এ সতর্কবার্তা জারি করা হয়েছে বলে প্রেস নোটে উল্লেখ রয়েছে। এতে স্বাক্ষর করেছেন জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম