1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা নুরজাহানের পাশে থাকবে বিএনপি - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:১৮|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা নুরজাহানের পাশে থাকবে বিএনপি

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬,
  • 58 Time View

 

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অগ্নিকান্ডে সব হারানো বিধবা নুরজাহানে বেগমের পাশে থাকবে ওয়াদুদ ভুইয়া এমপি। তার সব ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সর্ব্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। তার বসবাসের জন্য নতুন ঘর নির্মাণ করে দেয়া হবে। এসব কথা জানিয়েছেনন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গার বড়নালের ৬নং ওয়ার্ডে আগুনে পুড়ে যাওয়া বিধবা নুরজাহানে বেগমের বাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে যায় বড়নাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি প্রয়াত আব্দুল জব্বারের স্ত্রী বিধবা নুরজাহানে বেগমের বসতঘর। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার গুরুত্বপুর্ণ দলিলসহ তার ঘরের প্রতিটি জিনিস।

এসময় আগুনে পুড়ে যাওয়া ঘর মেরামতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুইয়া এমপি’র পক্ষ থেকে পাঁচ বান্ডিল ঢেউ টিন, নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, বড়নাল ইউনিয়ন বিএনপির আহবায়ক সোলেমান বাদশা, যুগ্ম আহবায়ক মো. জামাল উদ্দিন জালাল, সদস্য (দপ্তর) মো. আবুল কাশেম ডিলার, বড়নাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হক, সাধারন সম্পাদক মো. মমিনুর রহমান, আমতলী ইউনিয়ন বিএপির সভাপতি মো. হাবিল মিয়া, সাধারন সম্পাদক আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম