
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিরাইয়ে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বাদ্য বাজনা বাজিয়ে, নেচে-গেয়ে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় পৌর শহরের থানা পয়েন্টে বিএনপির কার্যালয় থেকে র্যালি বের হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়৷ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক লিপন চৌধরীর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম- আহব্বায়ক রফিকুল ইসলাম টিপু ।
সমাবেশে বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির আহব্বায়ক আমির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সুমন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক, সালমান হোসাইন , সদস্য বকুল চৌধুরী, মওদুদ আহমেদ চৌধুরী দেলোয়ার হোসেন লেবু, যুবদল নেতা আনহার সর্দার, হেলেন মিয়া, তুফায়েল আহমেদ, মনির চৌধুরী, ডালিম সর্দার, মহসিন কবির, শাহ-আলম কিরন, নাছির উদ্দীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে৷ আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ভোট বিপ্লব হবে৷ জনগণ আর ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি এদেশে মেনে নেবে না।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা শহরে আসতে শুরু করে। খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ের সমবেত হয়।