1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁওয়ের নেতৃত্বে রাব্বুল-তুহিন  - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:০১|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

শাবিপ্রবির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁওয়ের নেতৃত্বে রাব্বুল-তুহিন 

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, আগস্ট ১৭, ২০২৬,
  • 257 Time View

শাবিপ্রবির স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁওয়ের নেতৃত্বে রাব্বুল-তুহিন

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁও, সাস্ট’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রাব্বুল ও সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোঃ তানভির আনিস তুহিন মনোনীত হয়েছেন।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী জুনায়েদ মাসুম, সহ-সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মোছাঃ মুন্নি, ইইই বিভাগের মাহমুদুল হক অভি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ লাবিব খান।

 

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাহারিয়াজ হোসেন, নাসিম খান মিলন ও রণবীর টগর। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈকত আলী, অর্পিতা হক ও রাকিবুল হাসান সিয়াম।

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে অনুপম চন্দ্র বর্মন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মুসফিকুর রহমান ও তারিবা রাব্বানী দায়িত্ব পেয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন ফাহিম মুরশেদ এবং সহ-অর্থ সম্পাদক হরপ্রসাদ রায়।

 

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আরিক আকবার প্রজ্জ্বল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে আতিকুর রহমান আতিক দায়িত্ব পেয়েছেন। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন মোঃ শাফি।

 

ক্রীড়া সম্পাদক হিসেবে শিহাব শাদী এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে সাদমান সাকিব ও জারিফ খান দায়িত্ব পেয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোঃ সাব্বির হাসান এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আফসানা ইসলাম রিসা ও নোভা মুবিন দায়িত্ব পেয়েছেন। জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিকাশ কুমার।

 

সংগঠনটির উপদেষ্টা পরিষদে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ মোকলেসুর রহমান এবং সিএসই বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মোঃ সাদমিম হাসান সিফাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম