1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জামগড়ায় চিটিংবাজির অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক। - sylhetersangram
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৮:১১|
Title :
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত জাফলংয়ে শুভেচ্ছা যুব সংঘের কমিটি প্রকাশ, সভাপতি আফসার-সম্পাদক নাহিদ ‎জনসেবার লক্ষ্য নিয়ে ১৩ সেপ্টেম্বর দেশে ফিরছেন রুবেল আহমেদ, জগদল ইউনিয়নে বাড়ছে নির্বাচনী আলোচনা সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘রোড টু জার্মানি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামগড়ায় চিটিংবাজির অভিযোগকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক।

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬,
  • 54 Time View

সাভার আশুলিয়া প্রতিনিধি:মোঃ বাবুল হোসেন

ঢাকার আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় চিটিংবাজির অভিযোগকে কেন্দ্র করে এক গার্মেন্টস শ্রমিক ছুরিকাঘাতে আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রূপায়ন মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মিরপুর থেকে এক তরুণীকে ওই ভাড়া বাসায় নিয়ে আসেন এক যুবক। পরে আহত গার্মেন্টস শ্রমিক সেখানে গেলে ওই যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক ছুরি দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

 

ঘটনার পর অভিযুক্ত যুবক দ্রুত বাসা থেকে বের হয়ে পালিয়ে যান। এ সময় একই কক্ষে থাকা একজন রুমমেট সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

 

পরে পুলিশ ওই রুমমেটকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই বাসায় আরও তিনবার নিয়ে আসা হয়েছিল। তবে ওই সময় কারা এসেছিলেন এবং কী কারণে এসেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

ছুরিকাঘাতে আহত গার্মেন্টস শ্রমিককে প্রথমে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানান।

 

ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানার এসআই মোঃ রাশেদুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে ওই বাসায় থাকা তরুণী ও বাসার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয় বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতের ঘটনায় জড়িত যুবককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, রূপায়ন মাঠসংলগ্ন ওই ভাড়া বাসায় বিভিন্ন সময় অপরিচিত নারী-পুরুষের যাতায়াত দেখা যায়। বাসাটিকে ঘিরে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে বলেও তারা দাবি করেন।

 

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ওই বাসায় কী ধরনের কর্মকাণ্ড চলছিল এবং এর সঙ্গে ছুরিকাঘাতের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

 

ঘটনার পর বাসার ম্যানেজার মুঠোফোনে বাড়িওয়ালা আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন বলে জানা গেছে। প্রতিবেদকের পক্ষ থেকেও একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

ঘটনার প্রকৃত কারণ ছুরিকাঘাতকারী যুবকের পরিচয় এবং ওই বাসায় আগেও তিনবার যাওয়ার তথ্যের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম