1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে পৌর যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:৩৯|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

দিরাইয়ে পৌর যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 667 Time View

কামরুল হাসান মিঠু :

দিরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দিরাই পৌর যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালীটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে থানা পয়েন্ট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিরাই পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ তালুকদারের সভাপতিত্বে ও পৌর যুব দলের সদস্য সচিব জুনেদ আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক জাকারিয়া চৌধুরী সিনিয়র সদস্য টিপুমিয়া,সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, মাছুম আহমেদ, রিয়াজ তালুকদার, অন্নদা সংকর দাশ তালুকদার সেলিম মিয়া, আল আমিন মিয়া,আলী আহমেদ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগি সংগঠন হিসেবে যুবদলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সংকটময় সময়ে অবদান রেখেছেন। কাজেই আগামীতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে দিরাই উপজেলা ও ইউনিয়ন যুবদলের প্রতিটি নেতাকর্মীরা প্রস্তুত বলে তারা উল্লেখ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম