
সুনামগঞ্জের দিরাই’য়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ দিবস উপলক্ষে দিরাই শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর সমর্থনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাক-ঢোলের তালে তালে আনন্দ মিছিলে যোগ দেন বিএনপির নেতা–কর্মীরা।
পরে দুপুর ১২ টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবদাই মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাব্বির মিয়া যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার , জেলা সেচ্চাসেবক দলের সহ-সভাপতি সাজিব চৌধুরী ,,উপজেলা,, ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক মেহেদি হাসান চৌধুরী ,জগদল ইউনিয়ন বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য তুহিন রানা শামিম, যুবদল নেতা আবুল মুক্তাদির, জগদল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
এসময় নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।