1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৯:২৪|
Title :
‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬,
  • 12 Time View

আলী আহমদ রিপন

স্টাফ রিপোর্টার

‎মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়ইছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৯।

‎গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে মুড়ইছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় একটি পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

‎র‌্যাবের প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ছবি প্রকাশ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি ৫ আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র-গুলির সঙ্গে সংশ্লিষ্ট।

‎গভীর রাতে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম