1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৩৩|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 23 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক নারীকে কুপ্রস্তাব দেওয়া ও জোরপূর্বক শারীরিকভাবে হেনস্তার ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জাহানারা খাতুন(৪৫)ফুলবাড়ীয়া থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার(২০ অক্টোবর) সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে। উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান কর্মকার বাড়িতে।

জাহানারা খাতুনের স্বামী দুলাল মিয়া একটি বিদেশি টাকার লেনদেন মামলায় কারাগারে ছিলেন। প্রায় দেড় মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। অভিযোগ অনুযায়ী, দুলাল মিয়াকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে জাহানারা খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন হযরত আলী মন্ডল।হযরত আলী জাহানারা কাপড় খুলে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে।
জাহানারার অভিযোগ, একপর্যায়ে হযরত আলী তাঁকে জোরপূর্বক খাটে ফেলে শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এ সময় তিনি বাধা দেন ও নিজেকে রক্ষার চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে ওই নেতা তাঁকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছেন বলেও অভিযোগ করেন জাহানারা। তিনি অতীতে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
ভুক্তভোগীর পুত্রবধূ বলেন, আমার শাশুড়ির সঙ্গে নেতা হযরত আলী অনৈতিক আচরণের চেষ্টা করেছেন। মিথ্যা প্রলোভন দেখিয়ে তাঁকে জোরপূর্বক হেনস্তা করার চেষ্টা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত দুই দিন ধরে আমার শাশুড়ি বাড়িতে নেই; তিনি থানায় অভিযোগ করতে গেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিচার চাই।

জাহানারা খাতুনের মা খাদিজা বলেন,আমার মেয়ের সঙ্গে হযরত আলী জোরপূর্বক অনৈতিক কাজের চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।
এদিকে পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ এলাকার কয়েকজন বাসিন্দা হযরত আলীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য মতে,একজন নারী ভালো না মন্দ, সেটি আলাদা বিষয়। তাঁর কাছে গিয়ে কেন জোরপূর্বক এমন আচরণের চেষ্টা করা হবে? অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হোক এবং দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, হযরত আলীর কর্মকাণ্ড নিয়ে এলাকায় আগে থেকেই নানা আলোচনা রয়েছে।
এ বিষয়ে হযরত আলী বলেন,আমাকে এ ঘটনাটি ঘটেছে পূর্বপরিকল্পিতভাবে। জাহানারা স্বামী বিদেশি টাকার লেনদেন বিষয়ে জেলে গিয়েছে। আমি জাহানার রুমে যেতে চাইনি আমাকে ডেকে নিয়েছে এ ব্যাডা এ ব্যাডা করে।আমি যেতে চাইনি জোরপূর্বক আমাকে যাড়িয়ে ধরেছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন,এ বিষয়টি আমি টোটালি জানি না। যুবদল সব অঙ্গ সংগঠনই এখন ফারুক সাহেবের হয়ে গেছে। আমি বিএনপি’র রাজনীতি নিয়ে থাকি।

ফুলবাড়ীয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম