1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৭:৩৩|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 21 Time View

 

অংশগ্রহণেই মূলকথা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার(২৭ অক্টোবর)ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস (এমসিপিএইচএস) ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে কলেজের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিপিএইচএসের উপদেষ্টা অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিপিএইচএসের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস জাহিদ, বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড অব ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড এইচআর দিদার হোসেন, ডা. সাদিয়া তাসনিম দিয়া এবং অকুপেশনাল থেরাপি বিভাগের সিনিয়র লেকচারার ডা. সুজন আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, অকুপেশনাল থেরাপি মানুষের দৈনন্দিন জীবনযাপনে সক্ষমতা বৃদ্ধি, স্বনির্ভরতা অর্জন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারীরিক, মানসিক ও বিকাশগত প্রতিবন্ধকতা কিংবা অসুস্থতার কারণে যাঁরা দৈনন্দিন কাজকর্মে সমস্যার সম্মুখীন হন, তাঁদের সক্ষমতা অনুযায়ী জীবনকে সহজ, স্বাভাবিক ও অর্থবহ করে তুলতে এই থেরাপির গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসের তাৎপর্য তুলে ধরে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানসম্মত ও মানবিক পুনর্বাসনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম