1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত - sylhetersangram
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:১০|
Title :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু কমলগঞ্জে গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনের ফুলবাড়ীয়ার সেই যুবদল নেতা হযরত আলী বহিস্কার ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৪৪ শতাংশ পাঁচবিবিতে এমপি সাঈদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী এবাদতের মতবিনিময় জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির স্বপ্ন নিয়ে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, চরম আর্থিক সংকটে লাউয়াছড়ার বনপ্রহরীরা চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু। বৃষ্টি উপেক্ষা করে ফুলবাড়ীয়ায় যুবদলের স্মরণকালের বৃহৎ শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬,
  • 141 Time View

শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

শাবিপ্রবি প্রতিনিধি

পানিতে ডুবে মারা যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত চন্দ্র বণিকের স্মরণে ‘শান্তর ক্যানভাস’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আয়োজন করা করেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থীরা।

 

প্রয়াত শান্ত চন্দ্র বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পিএমই বিভাগের শিক্ষার্থী ছিলেন। চলতি বছরের ১৫ মে সিলেটের বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনি।

 

 

তার স্মরণে আয়োজিত প্রতিযোগিতার প্রথম ধাপে সিলেটের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। এরপরে দ্বিতীয় ধাপের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

 

 

 

এসময় পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির জাকারিয়া ও সহকারী অধ্যাপক মো. আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

 

এদিকে এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি ও সিলেট আর্ট স্কুলের প্রশিক্ষক আরিফুল সুমন এবং সিলেট আর্টস কলেজের প্রশিক্ষক সুপ্রিয় তালুকদার জয়।

 

 

এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অনলাইন এক্সিবিশন পরবর্তীতে আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম