1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবি কিন'র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা বিতরণ - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৫১|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

শাবিপ্রবি কিন’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
  • 295 Time View

শাবিপ্রবি কিন’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা বিতরণ

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন’র উদ্যোগে ‘কিন ঈদ আনন্দ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে KIN School-এর ১১৫ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা ও খাবার বিতরণ করা হয়।

 

শুক্রবার (০৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এক মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও কিন এর উপদেষ্টা ডা. জায়েদা শারমিন। তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোর মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কিন এর এই ধরনের মানবিক কার্যক্রম তরুণদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও সহমর্মিতার চেতনা আরও শক্তিশালী করবে।”

 

উল্লেখ্য, কিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বর্তমানে পাঁচটি উইংয়ের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম