1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মোল্লা পাড়া ঈদগাহ মাঠের ফ্লোর ঢালাই কাজের শুভ উদ্বোধন - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৮:৫২|
Title :
‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

মোল্লা পাড়া ঈদগাহ মাঠের ফ্লোর ঢালাই কাজের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ২১, ২০২৬,
  • 290 Time View

প্রতিবেদন. সাব এডিটর আবু তাহের মিসবাহ :

দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের অন্তর্গত মোল্লাপাড়া ঈদগাহ মাঠের বহুল প্রতীক্ষিত ফ্লোর ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার আলোকে এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন করেন বৃহত্তর লক্ষিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজি রোসমতআলী চিনুমিয়া সাহেবের সুযোগ্য নাতি, সফিকুল আলম সালেক সাহেবের পুত্র, লন্ডন প্রবাসী ও বোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাকিবুল আলম সাকিল। উদ্বোধনকালে তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন একটি এলাকার সামগ্রিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ। মোল্লা পাড়া ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ সম্পন্ন হলে মুসল্লিরা আরও সুন্দর ও আরামদায়ক পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন মোল্লা পাড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উপদেষ্টা ও দোয়ারাবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান আকন্দ, মাঠ পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বিল্লাল, সাধারণ সম্পাদক রুহুল আকন্দ, সমাজসেবক আবু বক্কর, বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুল হাই, হাসমত আলী, গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা নাজমুল ইসলাম, আব্দুস সাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

তারা বলেন, দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে মাঠে কাদার সৃষ্টি হওয়ায় মুসল্লিদের নামাজ আদায়ে ভোগান্তি পোহাতে হতো। ফ্লোর ঢালাই কাজ সম্পন্ন হলে ঈদের জামাতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আরও সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে আয়োজন করা সম্ভব হবে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ শুধু একটি উন্নয়ন কাজ নয়, বরং এটি এলাকার ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের একটি অংশ। তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম