1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত - sylhetersangram
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:৪৮|
Title :
দিরাইয়ে সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় যাচ্ছেন সেন্টু দিরাইয়ের মেয়ে ফাইজা এবার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর কথিত চাঁদাবাজ বদরুলের রোষানলের শিকার ইউপি সদস্য আক্তার হোসেন স্বজনপ্রীতি ও দলীয়করণের বেড়াজালে দিরাইয়ের সরকারি কৃষক তালিকা: প্রকৃত কৃষকদের ক্ষোভ, তদন্ত ছাড়াই বাদ পড়ায় বিতর্ক সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও নিয়মিত মামলার ১০ আসামি গ্রেফতার এলাকার মানুষের কল্যানে ইউপি নির্বাচন করবেন হাবিবুর রহমান :  দিরাইয়ে মারামারির মামলায় ইউপি সদস্য গ্রেফতার বোগলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে হাজ্বী আবুল হোসেন আবারও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তারিকুল ইসলাম তালুকদার

দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ৭, ২০২৬,
  • 219 Time View

​দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নৃশংস হামলায় আবুল কালাম (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত আবুল কালাম ওই গ্রামের মৃত জনিক মিয়ার ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, আজ সকালে আবুল কালাম হাওরে মাছ ধরতে গেলে ওত পেতে থাকা প্রতিপক্ষ তার ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত আবুল কালাম জানান, কিছুদিন আগে তার ভাইয়ের একটি নৌকা চুরি হয়। পরবর্তীতে সালিরগাঁও এলাকা থেকে মাছুম ও তামিম গংদের কাছ থেকে নৌকাটি উদ্ধার করা হয়। এই চুরির বিষয়টি গ্রামবাসীকে আনুষ্ঠানিকভাবে জানাতে তিনি একটি ‘গ্রাম ডাক’ (সামাজিক বৈঠক)-এর আয়োজন করেছিলেন।

​কালামের অভিযোগ, অভিযুক্ত জিয়া, সাদিক, গফফার, আশিক, মাছুম ও তামিমসহ অন্তত ২০ জন লোক গ্রাম ডাকে অংশ না নিয়ে, পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্রশস্ত্রসহ তার ওপর এই হামলা চালায়।

​নোট: ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদনে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম