1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে মারামারির মামলায় ইউপি সদস্য গ্রেফতার - sylhetersangram
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:১৩|
Title :
শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস

দিরাইয়ে মারামারির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৯, ২০২৬,
  • 375 Time View

দিরাই প্রতিনিধি :

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামে সংঘটিত হামলা ও আহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি সদস্য আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার দুপুরে দিরাই থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে দিরাই বাজার এলাকা থেকে তাকে আটক করে।

 

মামলা সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ সকালে উপজেলার করিমপুর ইউনিয়নের তাজপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। এ ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য আলমগীর হোসেনকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

 

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, হামলা ও আহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে দিরাই বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানিয়েছে,মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম