1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও নিয়মিত মামলার ১০ আসামি গ্রেফতার - sylhetersangram
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:১৪|
Title :
শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস

দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও নিয়মিত মামলার ১০ আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬,
  • 391 Time View

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের এক বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় ২ জন এবং বিভিন্ন মেয়াদের পরোয়ানাভুক্ত ৮ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে থানার বিভিন্ন চৌকস দল উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুল ইসলামের নেতৃত্বে একটি দল ১ মে, ২০২৬ তারিখের একটি মারামারি ও চুরির মামলার (জিআর নং-৯৩) এজাহারনামীয় আসামি বিজয় তালুকদারকে (৪০) নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে মৃত গিরেন্দ্র তালুকদারের ছেলে।

পৃথক আরেকটি অভিযানে এসআই মোঃ আব্দুল্লাহর নেতৃত্বে পুলিশ দল গত ১৭ মে, ২০২৬ তারিখের একটি হত্যা মামলার (জিআর নং-১০৪) এজাহারনামীয় আসামি তুহিন আলী ওরফে তুহিন মিয়াকে (৩০) তার নিজ বাড়ি আলীনগর (ভাটিপাড়া) থেকে গ্রেফতার করে। তুহিন মৃত রিজিক আলীর ছেলে।

 

এদিকে থানার এসআই শাহ আলম, এএসআই মোঃ আব্দুল মোতালিব, এএসআই প্রদীপ চন্দ্র বর্মন, এএসআই দিবাস চন্দ্র দাস, এএসআই মোঃ টিপু সুলতান, এএসআই সুমন চন্দ্র মোদক, এএসআই কাজী মমিন হোসেন ইমন এবং এএসআই দীপক দাস দিপুর সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আরও ৮ আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন:

কবির মিয়া (৫৫), ইকবাল হোসেন (২৫) ও সোহাগ মিয়া (৩০): শরিফপুর গ্রামের বাসিন্দা। সুনামগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আদালতের একটি নন-জিআর মামলার (নং-৬৯/২৫) পরোয়ানাভুক্ত আসামি তারা।

ময়না মিয়া (২৫): আকিলনগর (হাতিয়া) গ্রামের মৃত মতলিব উল্লার ছেলে। তিনি ২০১৫ সালের একটি মারামারি ও ভাঙচুর মামলার (জিআর নং-১১) পরোয়ানাভুক্ত আসামি।

বজলুর রহমান (৫০): কাজাউড়া গ্রামের মৃত আফতাব উদ্দিন তালুকদারের ছেলে। তিনি আদালতের নন-জিআর (৭১/২৫) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

কৃপেন্দ্র দাস (৫২), অখিল দাস (৫৮) ও অভিনয় দাস (২৫): দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তারা প্রত্যেকেই আদালতের একটি নন-জিআর (১৪/২৫) মামলার পরোয়ানাভুক্ত আসামি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম