1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার ‎ - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:০৭|
Title :
‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

শ্রীমঙ্গলে বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার ‎

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬,
  • 57 Time View

আলী আহমদ রিপন স্টাফ রিপোর্টার;

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে বাড়ির লোকজন ঘরের ভেতরে হঠাৎ একটি সাপ দেখতে পান। বিষধর সাপটি দেখে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে নাহিদ নামে এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

‎খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সাপটি পর্যবেক্ষণ ও শনাক্ত করে তারা নিশ্চিত হন, এটি বিষধর শঙ্খিনী বা শাঁখামুটি প্রজাতির সাপ।

‎অভিজ্ঞতার সঙ্গে বন্যপ্রাণী কর্মীরা সাপটিকে কোনো ধরনের ক্ষতি না করে নিরাপদে উদ্ধার করেন। পরে উদ্ধার করা শঙ্খিনী সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

‎বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্র জানায়, এর আগেও শ্রীমঙ্গলের বিভিন্ন আবাসিক এলাকা ও বসতবাড়ি থেকে একাধিক শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। বর্ষাকালসহ বছরের বিভিন্ন সময়ে খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ লোকালয়ে ঢুকে পড়তে পারে।

‎বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বসতবাড়িতে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে মারার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। একই সঙ্গে দ্রুত স্থানীয় সাপ উদ্ধারকারী দল, বন্যপ্রাণী সেবা সংগঠন অথবা বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেন তারা।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম