1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা - sylhetersangram
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৭:০৪|
Title :
সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী  ওল্ডহ্যামে ০৭নং জগদল ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমদ’র দিরাই প্রবাসী কল্যাণ পরিষদের সঙ্গে মতবিনিময় সভা। ‎ আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ড্রেন কেটে অবৈধ সংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা। দাউদপুর ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে তরুণ প্রজন্মের আইকন এডভোকেট ছালেহ আহমদ দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা জাফলংয়ে ১০ ড্রেজার-৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত

দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬,
  • 36 Time View

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’এই অঙ্গীকারকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দিরাই মর্নিং ফুটবল টিমের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​বিকেল ৩টায় শহরের থানা পয়েন্ট থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘আজকের নেশা, কালকে লাশ’, ভোরবেলা মাঠে আয়, নেশার গলি ত্যাগ কর’ এবং ‘একটি বল একটি ব্যাট, মাদকমুক্ত হোক পরিবেশ’ সংবলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলেন।

​র‍্যালি শেষে থানা পয়েন্ট চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই মর্নিং ফুটবল টিমের সদস্য আব্দুল আল রাজীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন।

​সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও মানসিক বিকাশ নিশ্চিতে তরুণ প্রজন্মকে নেশার পথ থেকে সরিয়ে মাঠমুখী করতে হবে।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উবায়দুল হক, মর্নিং ফুটবল টিমের সিনিয়র সদস্য অধ্যাপক আশিষ ভৌমিক, প্রণয় দেবনাথ, পাবেল হাসান ও সাইদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মর্নিং ফুটবল টিমের সদস্য মনসুর আহমেদ, তামিম আহমেদ, জাবের আহমেদ ও আনহার আহমেদসহ স্থানীয় ক্রীড়ামোদী তরুণেরা।

​বক্তারা মাদকাসক্তদের অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে যুবসমাজকে রক্ষায় ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম