1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:১৩|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬,
  • 78 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

বজামালগঞ্জের বিভিন্ন নদ-নদীতে সরকারি গেজেট উপক্ষো করে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত শুল্ক আদায় নিয়ে ইজারাদার ও ব্যাবসায়ীদের মধ্যে সৃষ্ট দ্বন্ধ নিরসনে উদ্যোগ নিয়েছে প্রশাসন।

আজ বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ’র ইজারাদার, নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বিষয়টি সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন বলেন, বিআইডব্লিউটিএ’র ইজারাদারকে অবশ্যই সরকারি গেজেট অনুযায়ী শুল্ক আদায় করতে হবে। কোন চালানে যদি মালামাল মেট্রিক টনে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি গেজেট অনুযায়ী প্রতি মেট্রিকটনে ৭০ টাকা শুল্ক আদায় করা যাবে। আর যদি চালানে ঘনফুটে থাকে তাহলে প্রতি ঘনফুট ৫০ পয়সা করে শুল্ক আদায় করতে হবে। এর অতিরিক্ত যদি কোন শুল্ক আদায় করা যাবে না। এ সময় চলন্ত অবস্থায় নৌকা থেকে কালেকশনের কোন বিধান নাই বলেও জানান তিনি।

এর কিছুদিন আগে সরকারি গেজেট না মেনে অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ব্যবসায়ী ও শ্রমিকরা।বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে দুই পক্ষের মধ্যে সৃষ্ট এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র সিলেট বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তাপশ সীল, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক প্রমুখ।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম