1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৯:২৯|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬,
  • 81 Time View

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্রনেতা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ দিনব্যাপী ব্যাপক গণসংযোগ,মটর সাইকেল শোডাউন ও মতবিনিময় সভা করেছেন।

আজ মিরপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তিনি এ গণসংযোগ চালান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি মিরপুর বাজার,শ্রীরামসি রাস্তার মুখ পয়েন্ট, ঐতিহাসিক শ্রীরামসী বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় ও হাত মিলিয়ে দোআ-সমর্থন প্রত্যাশা করেন। এ সময় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

বাজারের গণসংযোগ শেষে শ্রীরামসী মার্কেটে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় এম এ আজিজ বলেন, ছাত্রজীবন থেকেই তিনি গণমানুষের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন। আগামী দিনে মিরপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, শিক্ষাবান্ধব ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্যে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোআ ও সমর্থন কামনা করেন।

 

গণসংযোগ ও মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার প্রবীণ মুরব্বিয়ান, যুবসমাজ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম