1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৩৮|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ১০, ২০২৬,
  • 62 Time View

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, খুব অল্প সময়ের মধ্যে এ প্রশিক্ষণের আয়োজন করতে হয়েছে। প্রশিক্ষণার্থীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে তাঁদের দেওয়া নির্ভুল জরিপ আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দুই দিনের এ প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণার্থীরা উপকৃত হবেন এবং মাঠপর্যায়ের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন বলে তিনি আশা করেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় তাঁদের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

 

 

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা। তিনি ফ্যামিলি কার্ড প্রকল্পের সামগ্রিক ধারণা, প্রশিক্ষণের নীতিমালা ও উদ্দেশ্য তুলে ধরেন।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর। এ ছাড়া বক্তব্য দেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির।

 

 

এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা নাজির আবু বক্কর, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম