
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, খড়া, ঘূর্ণিঝড়, প্রচন্ড শীত, সড়ক দুর্ঘটনা, অসহায় দরিদ্র অসুস্থ বিধবা ইয়াতিম ও নিঃসন্তানের পাশে সহযোগিতা নিয়ে হাজির হন এবং দেশে অবিরাম গুম,খুন, হত্যা, ধর্ষণ, অবৈধ দখল, মাদক, চাঁদা, দূর্ণীতি, অপহরণসহ সকল অন্যায় অপরাধ ফ্যাসিবাদ সৈরাচারীর বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে দেশের আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের আত্বত্যাগ, রক্তদানের অবদান এবং বলিষ্ঠ নেতৃত্ব দানের ভূমিকা সর্বোচ্চ।
সৈরাচারী ফ্যাসিবাদকে উৎখাত করতে তাদের অবদান ছিল নিঃস্বার্থ। তাদের জীবন উৎসর্গ করে দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। ছাত্র জনতার কাতারে তাদের অবদান কোন অংশেই কম নয়। উপকূলীয় অঞ্চলের সকল দূর্যোগে সহযোগিতা তাদের অবদান অপরিহার্য। লাখ লাখ কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করে অগ্রণী ভূমিকা পালন করেন। দূর্যোগ পরবর্তী সহযোগিতা নিয়েও তাদের অবদান সবচেয়ে বেশি। আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া, ঘরহীনকে ঘর নির্মাণ করে দেওয়া, অভুক্তকে খাদ্য সহযোগিতা করা, পোষাকহীনকে বস্র দান করা, সড়ক দুর্ঘটনায় আহত ও মৃত পরিবারে আর্থিক সহযোগিতা করেন। অবহেলিত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা লাভে সহযোগিতা করেন। অসুস্থ রোগীর রক্ত ম্যানেজ করে দেন।
সেই সাথে বাংলাদেশের বুকে ধর্মীয় সৌহার্দ্য ও সম্পৃতি এবং নিরাপত্তা বজায় রাখতে এবং অন্যান্য ধর্মের মানুষের অধিকার আদায়ে, সাহায্য সহযোগিতাও আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান অপরিসীম। বিগত সময়ে তার জলন্ত উদাহরণও রয়েছে। দিন রাত হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, ব্যবসা এবং মন্দির পাহারা দিয়ে আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীরা পৃথিবীর বুকে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।