1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বিজয়া দশমীতে চোখের জলে মা দূর্গাকে বিদায় জানালেন গোয়াইনঘাটের সনাতনী ধর্মাবলম্বীরা - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:১৩|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

বিজয়া দশমীতে চোখের জলে মা দূর্গাকে বিদায় জানালেন গোয়াইনঘাটের সনাতনী ধর্মাবলম্বীরা

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২১, ২০২৬,
  • 39 Time View

 

আনন্দ-উৎসবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিষাদের সুর। হৃদয়ে ভক্তিবিনম্র শ্রদ্ধা আর চোখে আনন্দের অশ্রু নিয়ে মর্ত্যলোকের দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ।

​বুধবার ( ২১ অক্টোবর ) উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে দিনভর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণে সকালে দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা। দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ এবং একে অপরকে সিঁদুর মাখিয়ে মঙ্গল কামনা করেন নারীরা। এরপর মণ্ডপে মণ্ডপে শুরু হয় বিজয়া দশমীর শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি।
​উপজেলার বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে ভক্তরা প্রতিমা নিয়ে বিসর্জন ঘাটে সমবেত হন। ঢাকের বাদ্য, উলুধ্বনি ও খোল-করতালের শব্দের মধ্য দিয়ে দেবী দুর্গাকে কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাওয়ার আকুতি জানান ভক্তরা। বিদায়ের এই ক্ষণে অনেক ভক্তের চোখেই ছিল অশ্রু। স্থানীয় পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গোয়াইনঘাটের বিভিন্ন পয়েন্টে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা তৎপর ছিলেন।
​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার এই বিদায়ের মধ্য দিয়ে জগতের সকল অশুভ শক্তির বিনাশ ঘটে এবং আগামী বছরগুলোতে শান্তি, সুখ ও সমৃদ্ধি নিয়ে দেবী আবার মর্ত্যধামে ফিরে আসবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম