1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:০৯|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 20 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে মাদকমুক্ত, শিক্ষিত ও সভ্য সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ফুলবাড়ীয়া উপজেলার ৩ নং কুশমাইল ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর বাছাই প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম, কুশমাইল ইউনিয়নের বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ চান মিয়া, সিনিয়র ক্রীড়া শিক্ষক আমিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন, খেলাধুলার মাধ্যমে মাদকের ভয়াবহ থাবা থেকে বেরিয়ে এসে একটি শিক্ষিত, ভদ্র ও সভ্য সমাজ গঠন করা সম্ভব। মাদকমুক্ত ও সুস্থ-স্বাভাবিক জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিতে হবে। ভালো শিক্ষার্থী হয়ে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা চালিয়ে যেতে হবে।
ইউএনও আরও বলেন, সুস্থ দেহে সুস্থ মনের বসবাস। শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম না থাকলে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে দেশের জন্যও ভালো কিছু করা সম্ভব হয় না। তাই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।
পরে তিনি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর বাছাই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম