1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - sylhetersangram
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:০৯|
Title :
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পুটিজানায় স্বামীকে জামিনে ছাড়ানোর আশ্বাস দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৫ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস পালিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ইউএনও শহীদুল ইসলাম সোহাগ চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, সিরাপ ও কীটনাশক জব্দ কুশমাইলে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অসংগতি, বস্তারও বেহাল দশা নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ইউপি চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 30 Time View

 

নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় নাসিরনগর উপজেলা যুবদলের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে আনন্দ র‍্যালিতে উপজেলা বিএনপি,উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ  নেতাকর্মীরা র‍্যালীতে অংশ নেন।

র‍্যালিটি উপজেলা সদরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন,১৯৭৮ সালের ২৭ অক্টোবর মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। দলের প্রতি নেতাকর্মীদের অবিচল আনুগত্য ও সংগ্রামী মনোভাব দেশের তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী। উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন,সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ,উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের সেন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক  ইয়াছিন মাহমুদ,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাসার রনি।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এম নাসির রহমান,উপজেলা শ্রমিকদলের সভাপতি এমরান মিয়া, নাসিরনগর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল আবদুল বাতেন শরীফ,পুর্বভাগ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আহসান উদ্দিন মোনায়েম, ভলাকুট ইউনিয়ন যুবদলের সভাপতি তৌহিদুল মিয়া,ফান্দাউক ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়েজ উদ্দিন,গোর্কণ ইউনিয়ন যুবদলের সভাপতি তোষার মোল্লা,
চাপড়তলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল মেম্বার,
কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া,ধরমন্ডল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একে এম তাকিউল ইসলাম, যুগ্ন আহ্বায়ক শরীফুল ইসলাম ভূইঁয়াসহ উপজেলা ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিএনপি,যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই  উপজেলা ও ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুনসহ টি-শার্ট ও ক্যাপ পরে পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে সভাস্থলে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম