
ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে খুনের মতো সারাদেশে গত ১১ মাসে ১১ হাজার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি পি নুরুল হক নূর,
শনিবার (১১ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই বিপ্লব গনসমাবেশে
তিনি এসব কথা বলেন,
প্রধান অতিথির বক্তব্য নুরুল হক নুর বলেন, মিটফোর্ডের ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, ৫ আগস্টের পরে গত ১১ মাসে সারাদেশে এরকম অন্তত ১১ হাজার ঘটনা ঘটেছে মিটফোর্ডের ঘটনা নির্মম ছিল, পত্রপত্রিকা মিডিয়ায় এসেছে এজন্য সারা দেশের মানুষের নজরে এসেছে, মানুষ প্রতিবাদ করছে, যার কারণে আলোচনায় এসেছে কিন্তু জেলা উপজেলায়, গ্রামগঞ্জে এরকম আর ও যেসব ঘটনা ঘটেছে, সেগুলো এভাবে মিডিয়ায় আসছে না,
গণমাধ্যমের কর্মী বন্ধুদের বলতে চাই, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেখানে প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদা ও নিরাপত্তা থাকবে, সেজন্য আপনাদের দায়িত্বশীল ভূমিকা লাগবে কিন্তু আপনারা যদি আবারও শেখ হাসিনার মত দখল দাসের ভূমিকায় থাকেন, তাহলে দেশে আবারো ফ্যাসিবাদ কায়েম হবে, গণ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণবাধিকার পরিষদের সভাপতি ডা এমদাদুল হাসান,